February 25, 2026, 4:40 am
Title :
চট্টগ্রামে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪ ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষা দেওয়া হবে: চীনা রাষ্ট্রদূত কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী শিবিরের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ, দায়িত্বে এলেন সাদিক-ফরহাদ-জাহিদ জাতীয় সেনা শহীদ দিবস: সকালে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ইরানে ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচার ‘খুব কাছাকাছি’—আশাবাদ ইশরাক হোসেন নির্বাচনী তহবিলে জমা দেওয়া অনুদান ফেরত দেবেন তাসনিম জারা

নির্বাচনী তহবিলে জমা দেওয়া অনুদান ফেরত দেবেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 23 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিলে জমা পড়া অনুদানের অর্থ দাতাদের ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাসনিম জারা দাতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।’

অনুদানের অর্থ ফেরতের প্রক্রিয়া স্পষ্ট করে তিনি পোস্টে উল্লেখ করেন, ‘আপনি ব্যাংকে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/9a3H74yrLFFeJoFw8’। যারা সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেয়া হবে।’

বিকাশের মাধ্যমে যারা অর্থ পাঠিয়েছিলেন, তাদের জন্য আলাদা নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘বিকাশে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA’। এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়ে তিনি পোস্টে আরও যোগ করেন, ‘ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১০ মার্চ, ২০২৬। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ডা. তাসনিম জারা তাঁর অভিনব ও ব্যতিক্রমী প্রচার কৌশলের জন্য ব্যাপক আলোচনায় এসেছিলেন। মূলত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র সাবেক এই নেত্রী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন। আসন্ন নির্বাচনে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন করায় তিনি নীতিগত অবস্থান থেকে দল ত্যাগ করেন। নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি; এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com