March 1, 2026, 11:08 pm
Title :
নারী নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের ১০ দফা দাবি এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম খামেনিকে হত্যা, তেল সরবরাহ বন্ধে সংঘাতের মঞ্চ বড় হচ্ছে ৫ জেলার ডিসি প্রত্যাহার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, মিলেছে পরিচয় ইরানে হামলা ও খামেনিকে হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার এবার মধ্যপ্রাচ্যের বাইরে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সরকার প্রধান হলেন আলিরেজা আরাফি

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

Reporter Name
  • Update Time : Sunday, March 1, 2026
  • 6 Time View

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ শোক জানান।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে ডা. শফিকুর রহমান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়- পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।

তিনি আরও বলেন, আমি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com