August 17, 2026, 5:09 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025
  • 114 Time View

যুক্তরাষ্ট্রে গির্জার ভেতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত ও আটজন হয়েছেন আহত। এ ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারীও।

বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে হামলাকারী। এতে ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এ ঘটনা ঘটে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য রোববার বিশেষ পবিত্র দিন। ধর্মবিশ্বাসী খ্রিস্টানরা এদিন চার্চে প্রার্থনায় অংশ নেয়। এই সামষ্টিক বা গণ-প্রার্থনাকে বলা হয় ‘মাস’।

অন্যান্য রোববারের মতো গতকালও ওই গির্জায় ‘মাস’ এর প্রস্তুতি চলছিল, শতাধিক মানুষ উপস্থিত ছিলেন সে সময়। আকস্মিক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চার্চের ভেতর ঢুকে পড়ে হত্যাকারী এবং অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করে। হামলার পর সেই গির্জা ভবন থেকে সরে যান তিনি।

হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০), জন্ম ও বেড়ে ওঠা মিশিগানের বার্টন শহরে। মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার সদস্য হিসেবে ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে ছিল স্যানফোর্ড।

হামলায় ঘটনাস্থলেই নিহত হন ৪ জন এবং আহত হন আরও ৮ জন। পুলিশ অবশ্য প্রাথমিক অবস্থায় ২ জনের মৃতদেহ উদ্ধার করেছিল। পরে চার্চের অভ্যন্তরে আরও দু’জনের মরদেহের সন্ধান মেলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্র্যান্ড ব্ল্যাংক শহরের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন, হামলা ঘটার ৩০ সেকেন্ডের মধ্যে ওই গির্জার চত্বরে ছুটে যান দু’জন পুলিশ কর্মকর্তা এবং তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয় স্যানফোর্ড।

ঠিক কী কারণে স্যানফোর্ড এই হামলা করল, তা এখনও জানা যায়নি। হত্যার মোটিভ জানতে তার বাসস্থান ও ফোন রেকর্ড দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেনি।

প্রসঙ্গত, এই হামলার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরে একটি পানশালায় এমন একটি বন্দুক হামলা ঘটে। এতে নিহত হন অন্তত ৩ জন এবং আহত হন আরও ৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com