October 1, 2026, 4:45 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 124 Time View

ইসলামে বিয়ে একটি পবিত্র বন্ধন। আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর সম্পর্ককে বৈধ করার জন্যই বিয়ের বিধান দিয়েছেন। তবে অনেকের মনে প্রশ্ন থাকে—বিয়ের আগে যদি কোনো ছেলে-মেয়ের মধ্যে প্রেম বা অবৈধ সম্পর্ক থাকে, পরে তারা বিয়ে করলে সেই সম্পর্ক কি পুরোপুরি বৈধ হয়ে যায়?

এ বিষয়ে জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, প্রেম করে বিয়ে করলে বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্ক অবশ্যই বৈধ হয়ে যায়। কারণ ইসলামে বৈধ উপায়ে বিয়ে সম্পন্ন হলে সেই সম্পর্ক হালাল হিসেবে গণ্য হয়।

তবে তিনি স্পষ্ট করে বলেন, বিয়ের আগে যে সম্পর্ক অবৈধ ছিল, সেটি বিয়ের মাধ্যমে বৈধ হয়ে যায় না। অর্থাৎ পূর্বের গুনাহ আলাদা বিষয়, আর বিয়ের পরের বৈধ সম্পর্ক আলাদা বিষয়।

তার মতে, বিয়ের আগে যদি কোনো ছেলে-মেয়ের মধ্যে হারাম সম্পর্ক থেকে থাকে, তাহলে তাদের উচিত আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা। নিজের ভুলের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা প্রার্থনা করা। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো হারাম সম্পর্কে জড়ানো না হয়, সে বিষয়ে দৃঢ় সংকল্প করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com