March 16, 2026, 3:56 am
Title :
ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

‘সালাহউদ্দিন আহমেদের সেই বক্তব্য আজ ভাইরাল হয়েছে’

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 25 Time View
এই সালাহউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনে বলেছিলেন, সংসদ সদস্যরা জুলাই সনদের শর্তগুলো মানতে বাধ্য থাকবেন আর এখন তিনিই সংসদে এসে তা মান্য করছেন না। সালাহউদ্দিন আহমেদের সেই সময়ের বক্তব্য আজ ভাইরাল হয়েছে।

রোববার রাজধানীর বিজয় সরণিতে এক রেস্তোরাঁয় ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্স আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। রোববার রাজধানীর বিজয় সরণিতে এক রেস্তোরাঁয় ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্স আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, সাংবিধানিকতার দোহাই দিয়ে সংস্কার আটকে রাখলে শেখ মুজিবুর রহমানের ছবি কেন সরকারি অফিসে নেই। সাংবিধানিকতার দোহাই দিলে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংসদে প্রধানমন্ত্রীর অফিসে লেখা হয়েছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এটা যেমন সম্ভব হয়েছে। তেমনিভাবে সংবিধানে সংস্কার পরিষদ না থাকলেও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই তা করতে হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার কীভাবে হবে সংস্কার কীভাবে হবে এসব কথা জিজ্ঞেস করলে একটি দল উটপাখির মতে মাথা বালুর মধ্যে গুজে দিত। মাথাটা বের করলেই বলত নির্বাচন, নির্বাচন নির্বাচন। তসবির সবগুলো দানায় একটাই শব্দ নির্বাচন আর নির্বাচন। আমরা বলেছিলাম খাওদাও লুটপাটের জন্য নির্বাচনের কথা বলছে, তারা বলতো নির্বাচনের পর সংস্কার হবে। এখন তারা বলছে সংবিধানে লেখা নেই।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা সংস্কার চায় না সংবিধানের কথা বলে সংস্কার করতে চায় না তাহলে তাদের ওয়াশআউট করে দিয়ে  ২০২৯ সালে একটি নির্বাচন হবে সেখানে যারা সংস্কার চায় তাদের মাধ্যমে একটি সংসদ গঠন হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা বলছে আমার কথার কারণে নাকি একজন অসুস্থ হয়ে গিয়েছে। সবাই বড় বড় ডাক্তার হয়ে গিয়েছে। রাজনীতির মাঠে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে কেউ অসুস্থ হয়ে যায় নাকি। যতদিন রাজনীতিতে আছি ততদিন চাঁদাবাজ সন্ত্রাসী ও লুটপাটের বিরুদ্ধে লড়ে যাব, এই লড়াই থামবে না।
ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্সের ইফতারে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com