March 17, 2026, 6:33 pm
Title :
ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি

শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026
  • 24 Time View

শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় নিহত নাবিকদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি।

কমান্ডার বলেন, শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে বহু নাবিক নিহত হওয়ার ঘটনায় ইরানের শত্রুরা কঠোর ও প্রাণঘাতী প্রতিশোধের মুখোমুখি হবে।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা শত্রুর এই অপরাধ ভুলবো না এবং আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।”

তিনি আরও বলেন, “শত্রুকে জেনে রাখা উচিত—আমরা তাদের এমন জায়গা থেকে প্রাণঘাতী আঘাত করব, যেখান থেকে তারা একেবারেই আশা করবে না।”

তিনি বলেন, “আজ আমরা আমাদের প্রিয়জনদের জন্য শোক করছি, কিন্তু আল্লাহর কৃপায় আমরা শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছি।”

গত ৪ মার্চ ইরানের নৌবাহিনীর জাহাজ আইআরআইএস দেনা ডেসটয়ারকে একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো দিয়ে শ্রীলঙ্কার গলে উপকূলের কাছে ডুবিয়ে দেওয়া হয়। এতে অন্তত ৮৭ জন নাবিক নিহত হন। মোট ৩২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

আইআরআইএস দেনা ডেসট্রয়ার জাহাজটি ভারতের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় অংশ নেওয়ার পর ইরানে ফেরার পথে আন্তর্জাতিক জলসীমায় চলার সময় একটি মার্কিন সাবমেরিনের আক্রমণের শিকার হয়।

নিহত ইরানি নাবিকদের জানাজা ও দাফন অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া মঙ্গলবারও তাদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com