July 3, 2026, 2:50 pm
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

Reporter Name
  • Update Time : Thursday, March 19, 2026
  • 20 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি। খবর আলজাজিরার

প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশের জাহাজ পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ বা খাদ্য আমদানি-রপ্তানির কাজে চলাচল করবে, তাদের ইরানকে নির্দিষ্ট টোল ও কর পরিশোধ করতে হবে। বৈশ্বিক তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি।

ইরানের এক আইনপ্রণেতা জানিয়েছেন, প্রণালীটি নিরাপদ রাখার বিনিময়ে অর্থ আদায়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে দেশটির সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষে হরমুজ প্রণালীতে ‘নতুন শাসনব্যবস্থা’ চালু করা হতে পারে, যার মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর ওপর বিশেষ সামুদ্রিক বিধিনিষেধ আরোপ করা হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌপথ হিসেবে বিবেচিত হওয়ায় একতরফাভাবে টোল আরোপের বিষয়টি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com