October 4, 2026, 1:09 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ইরান যুদ্ধের নিন্দা, কারবালায় ঈদের নামাজে লাখো শিয়া মুসল্লির সমাবেশ

Reporter Name
  • Update Time : Saturday, March 21, 2026
  • 47 Time View

পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে ইরাকের পবিত্র নগরী কারবালায় ঈদুল ফিতরের নামাজ আদায়ে লাখো শিয়া মুসল্লি সমবেত হয়েছেন। এ সময় ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

ঈদের নামাজের ইমাম শেখ আহমদ আল-সাফি খুতবায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে কঠোরভাবে সমালোচনা করেন। তিনি ইরান ও লেবাননে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান জানান।

ইরানি বার্তা সংস্থা মেহর প্রকাশিত এক ছবিতে দেখা যায়, ইমাম হোসেন (রা.) ও আবু ফাদল আল-আব্বাস (রা.)-এর পবিত্র মাজারের মাঝখানে অবস্থিত বাইন আল-হারামাইন চত্বরে হাজারো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করছেন।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারবালা শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। প্রতি বছরই ঈদ ও অন্যান্য ধর্মীয় উপলক্ষে এখানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com