August 19, 2026, 1:51 am
Title :
বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’ এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা

ইরানি তেলে সাময়িক ছাড়, ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : Saturday, March 21, 2026
  • 30 Time View

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে জ্বালানির দামেও উল্লেখযোগ্য চাপ দেখা দিয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাময়িকভাবে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। আগামী ৩০ দিনের জন্য এই ছাড় কার্যকর থাকবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অনুমোদন কেবল সেইসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে। নতুন কোনো তেল ক্রয়ের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

বর্তমান সংঘাতের জেরে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে, যার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, সংকট দীর্ঘায়িত হলে জ্বালানির দাম আরও বাড়বে এবং বৈশ্বিক অর্থনীতি বড় চাপের মুখে পড়বে।

সূত্র: আল–জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com