March 23, 2026, 4:43 pm
Title :
পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি এবার ভুলে নিজেদেরই নাগরিককে মে/রে ফেললো ইসরায়েল দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু

বিজয় অর্জনে যুদ্ধ চালিয়ে যেতেই হবে: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 12 Time View

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ‘বিজয় অর্জনে যুদ্ধ চালিয়ে যেতেই হবে।’

মঙ্গলবার (স্থানীয় সময়) ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

বেন-গভির বলেন, ‘আমি এখানে এসেছি স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়াতে, তাদের সাহস জোগাতে। ইসরায়েলের জনগণ ইশ্বরের কল্যাণে শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘শত্রুরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমরা একটি বিষয় মনে রাখি—আমরা যুদ্ধে আছি। এই যুদ্ধ এমন একটি যুদ্ধ, যেখানে আমাদের জয়ের জন্য কঠোরভাবে লড়াই চালিয়ে যেতে হবে।’

ইসরায়েলি এই মন্ত্রী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। একের পর এক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com