প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম
Reporter Name
Update Time :
Tuesday, March 24, 2026
32 Time View
প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। মীর শাহে আলমের পদত্যাগের পর শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে দল। দলীয় সূত্র জানিয়েছে, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
মীর শাহে আলমের পদত্যাগের পর শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে দল। দলীয় সূত্র জানিয়েছে, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।