July 3, 2026, 8:56 am
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 31 Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি আনতে পাকিস্তান সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শরিফ বলেছেন, ‘আমরা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছি।’

গত এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ শেষের প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।

পাকিস্তান এই মুহূর্তে নিজেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। দেশটির দক্ষিণ-পশ্চিমে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্কভাবে পথ চলছে।

উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com