July 3, 2026, 10:04 am
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 29 Time View

প্রেস বিঞ্জপ্তি:

গত ২৩ মার্চ ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন অনলাইন পোর্টাল ও কয়েকটি পত্রিকায় “শ্যামনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ: প্রতিবাদ করায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার দাবি” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক কে এম আশরাফ হোসেন।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

তিনি জানান, তার ছোট ভাই মোঃ আবু মুছা (পিতা: আনোয়ার হোসেন), গ্রাম- মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা এলাকায় বাগদা চিংড়ি মাছের ব্যবসার উদ্দেশ্যে খালপাড়ে একটি দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। এ বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় একটি কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এবং সেই ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়া তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com