March 27, 2026, 4:14 am
Title :
চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল-স্লোগান, আওয়ামীপন্থী ২ আইনজীবী গ্রেপ্তার সংঘাত নয়, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে : গোলাম পরওয়ার খেলাফত মজলিস নেতার পরিবারের ৫ জন নিহত, অলৌকিকভাবে বেঁচে গেল আবরার আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান : ট্রাম্প দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জামিনে কাজ করেছি: আদালতে মামুন খালেদের দাবি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে জামায়াত এমপির আপত্তি, শোনেননি ইউএনও চুক্তির জন্য মিনতি করছে ইরান, বললেন ট্রাম্প

সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল-স্লোগান, আওয়ামীপন্থী ২ আইনজীবী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 20 Time View
সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর শহরের পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অ্যাড. মিন্টু সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা। সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা।

অ্যাড. শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি শহরতলির মঙ্গলকাটা এলাকায়। 

সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, একটি পুরাতন মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে জেলা কালেক্টরেট এলাকায় একটি মিছিল বের করা হয়।

মিছিল শেষে আদালত চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু এবং অ্যাড. শামীম আহমদসহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির কয়েক ঘণ্টার ব্যবধানের সন্ধ্যার পর ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

এ গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com