আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেমের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার (২৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট ওই স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।