July 3, 2026, 12:32 am
Title :
ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ

কুয়েতে ইরানের হামলায় ভারতীয় নিহত

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 27 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতে বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলা হয়েছে। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাটি।

বিবৃতিতে বলা হয়, ‘কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়। এতে একজন ভারতীয় শ্রমিক নিহত হন এবং ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি হয়।’

দেশটি আরো জানিয়েছে, হামলার পরপরই পরিস্থিতি সামাল দিতে এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রযুক্তিগত ও জরুরি সেবা প্রদানকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েতের মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলায় প্লান্টটির বড় ধরনের ক্ষতি হয়েছে।

কুয়েত সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক মালিক ট্রেইনা জানান, রোববার সন্ধ্যায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ড্রোন একটি সামরিক শিবিরকে লক্ষ্য করে হামলা চালায়। সেখানে ১০ জন সেনাসদস্য আহত হন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com