March 31, 2026, 4:17 am
Title :
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগিতা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স ৩ বছর করার চিন্তা ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝিনাইদহের জেলা প্রশাসককে নিয়ে অপপ্রচারের অভিযোগ, জিডি সাতক্ষীরায় সাংবাদিক পিটিয়ে সিন্ডিকেটের উল্টো দাপট: আসামিরা অধরা আসিফ মাহমুদদের ২০২৯ সাল পর্যন্ত থাকার কথাটা চরম মিথ্যাবাদিতা : আনিস আলমগীর শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা রয়েছে: মাহদী আমিন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব নিউজিল্যান্ডের কোনো জোটে নেই রুমিন ফারহানা ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’

ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 16 Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, আমরা খবর পেয়ে রাত ৭টার দিকে শহীদ মিনারের উত্তর পাশের ফুটপাত থেকে তাকে উদ্ধার করি।

এরপর ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই। 

এসআই আসাদ আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। তবে ওই ব্যক্তিকে দেখতে অনেকটা ভবঘুরে প্রকৃতির মানুষের মতো মনে হচ্ছে।

প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com