October 1, 2026, 4:09 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

হরমুজ প্রণালীকে জোরপূর্বক মুক্ত করার চেষ্টা ‘অবাস্তব’: ম্যাঁক্রো

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 57 Time View

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার বলেছেন, জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালীকে ইরানের কবজা থেকে মুক্ত করতে সামরিক অভিযান পরিচালনা বাস্তবসম্মত পদক্ষেপ হবে না।

সিউল থেকে এএফপি জানায়. দক্ষিণ কোরিয়া সফররত ম্যাঁক্রো সাংবাদিকদের বলেন, ‘অনেকে হরমুজ প্রণালীকে সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক মুক্ত করার পক্ষে কথা বলেন, যুক্তরাষ্ট্রও কখনো কখনো এমন অবস্থান ব্যক্ত করেছে।’

তিনি বলেন, ‘এটি অবাস্তব। কারণ এতে অনেক বেশি সময় লেগে যাবে এবং কেউ এই প্রণালী অতিক্রম করতে গেলেই ইরানের বিপ্লবী গার্ডের হুমকির মুখে পড়বে। তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র, এমনকি ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। এছাড়া অন্যান্য ঝুঁকি তো আছেই।’

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com