তেহরানের একজন নিরাপত্তা কর্মকর্তার হুঁশিয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে
Reporter Name
Update Time :
Sunday, April 5, 2026
58 Time View
তেহরানের একজন নিরাপত্তা কর্মকর্তার হুঁশিয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে
চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। ইরানের সংবাদমাধ্যম ফারস এ হুঁশিয়ারিসহ একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। বিবৃতিতে সতর্ক করে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে। ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।’ তিনি ইরানের সেতুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ উল্লেখ করেন। বলেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত...
চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
ইরানের সংবাদমাধ্যম ফারস এ হুঁশিয়ারিসহ একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে সতর্ক করে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে। ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।’
তিনি ইরানের সেতুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ উল্লেখ করেন। বলেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত হওয়াসহ মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার কারণে ট্রাম্প এ হুমকি দিয়েছেন।’