April 15, 2026, 12:05 pm
Title :
ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প যুক্তরাষ্ট্র–ইরান ‘দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে: আইএমএফ দীর্ঘসূত্রতা কমাতে ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু, ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বৈশাখী মেলায় লাখো মানুষের ঢল

‘আঙুল এখনো ট্রিগারে’ রাখার হুঁশিয়ারি তেহরানের

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 26 Time View

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের এক সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান, তবে একইসঙ্গে নিজেদের কঠোর সামরিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে দেশটি। মঙ্গলবার রাতে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই তথ্য নিশ্চিত করেছে।

এতে জানানো হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনের ভিত্তিতেই এই সমঝোতা সম্পন্ন হয়েছে।

ইরান এই যুদ্ধবিরতিকে তাদের ‘বিজয়’ হিসেবে দাবি করলেও ওয়াশিংটনের প্রতি তাদের গভীর অবিশ্বাসের কথা গোপন করেনি। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই আলোচনায় বসার সময়সীমা মাত্র দুই সপ্তাহ, যদিও পরিস্থিতি সাপেক্ষে তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তেহরান এই কূটনৈতিক আলোচনাকে সরাসরি ‘যুদ্ধক্ষেত্রের লড়াইয়েরই এক ধারাবাহিকতা’ হিসেবে অভিহিত করে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষায় শত্রুপক্ষকে হুঁশিয়ার করে বলা হয়েছে, সমঝোতা হওয়া সত্ত্বেও ইরানের সামরিক বাহিনীর ‘আঙুল এখনো ট্রিগারে’ রয়েছে। আলোচনার মাধ্যমে যদি শত্রুর এই নতিস্বীকারকে চূড়ান্ত রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া না যায়, তবে ইরানি জাতি তাদের দাবি আদায়ে পুনরায় ময়দানে নামবে।

বিপ্লবী নেতৃবৃন্দ সতর্ক করে দিয়ে জানিয়েছেন, শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল বা উস্কানি আসা মাত্রই ইরান পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দিতে প্রস্তুত। এই ক্রান্তিকালে জাতীয় ঐক্য বজায় রাখার এবং কোনো ধরনের বিভেদ সৃষ্টিকারী মন্তব্য থেকে বিরত থাকার জন্য দেশবাসীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com