August 17, 2026, 4:07 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

‘ওরা আমাকে তুলে নিয়ে যায়’

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 46 Time View

‘ওরা আমাকে তুলে নিয়ে যায়। এরপর মব করে এক লাখ দশ হাজার টাকা চাঁদা দাবি করে। সেখান থেকে ৫০ হাজার টাকা দিয়ে উদ্ধার হই। এটি পরিকল্পিত চক্রান্ত। ৩০ হাজার টাকা দিয়ে গ্রুমিংয়ে ভর্তি হয়ে এভাবে বেশি অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। তারা কেউ ছাত্র না, সবাই চাঁদাবাজ।’ ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এভাবেই গণমাধ্যমে বলেছেন এডলফ খান।

সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েকজন তরুণ এডলফ খানকে ঘিরে রেখেছে, কেউ আবার তার কাছে পাওনা টাকা ফেরত চাইছে।

এ ব্যাপারে এডলফ খান বলেন, ‘এই চাঁদাবাজির ঘটনায় আমি মামলা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি ন্যায়বিচার পাব বলে আশা রাখি।’

জানা যায়, মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আটকে রেখেছেন ‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার পর একদল শিক্ষার্থী কার্জন হলে তাকে আটকে রাখেন।

তবে রাতে পৌনে ১০টার দিকে তাকে ছেড়ে দেন তারা। এসময় তিনি তিন দিনের সময় চেয়েছেন। এরমধ্যে টাকাগুলো পরিশোধ করবেন বলে জানান এডলফ খান। পরবর্তীতে তার সেই ভিডিও ফাঁস হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com