July 1, 2026, 6:57 pm
Title :
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

কাল সকাল থেকে খাগড়াছড়ি ও গুইমারায় থাকছে না ১৪৪ ধারা

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025
  • 151 Time View

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

অবশেষে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলো জেলা প্রশাসন। আগামীকাল রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এই এলাকায় আর ১৪৪ ধারা জারি থাকবে না। প্রত্যাহার করা হয়েছে গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারাও। ফলে সকাল ৬টিএ থেকে সেখানেও থাকছে না ১৪৪ ধারা।

শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টায় প্রকাশিত এক পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক এ আদেশ প্রত্যাহার করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা ও সদর উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গি নালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র জনতার ডাকে জেলায় সকাল সন্ধ্যা অবরোধের চলাকালে পৌর এলাকা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির ঘটায় জানমালের ক্ষতি সাধনের আশঙ্কা থাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। একইসাথে গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com