August 17, 2026, 4:28 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

গোল বাতিলের হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের, তবু টপকে গেল বার্সেলোনাকে

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025
  • 208 Time View

স্কোরলাইনটা বলছে ফলাফল ২-১, রিয়াল মাদ্রিদ হারিয়েছে মায়োর্কাকে। তবে সে স্কোরলাইনটা বোধ হয় খেলার আসল চেহারাটা ফুটিয়ে তুলতে পারছে না। একের পর এক আক্রমণ করেছিল রিয়াল, বল জালেও জড়াচ্ছিল, তবে শেষমেশ গোল পেয়েছে মোটে দুটো, বাতিল হয়েছে তিনটি। তবে গোল বাতিলের হ্যাটট্রিকের রাতেও রিয়াল মাদ্রিদের স্বস্তি, জয়টা অন্তত তুলে নেওয়া গেছে, সঙ্গে স্বস্তি আছে আরও একটা, বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষেও যে উঠে যাওয়া গেছে!

লা লিগায় আগের দুই ম্যাচে গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, গত রাতেও ৫ মিনিটেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পান তিনি। তবে তার গোল বাতিল হয় ভিএআরে, অফসাইডের কাটায়। ভিএআরে আরও একবার তিনি হতাশ হয়েছেন, সেবারও একই কারণে গোল বাতিল হয়েছে তার।

এমবাপ্পের এই দুই হতাশার মাঝেই ম্যাচের চিত্রটা আঁকা হয়ে গেছে। ১৮ মিনিটে ধারার বিপরীতে গোল পেয়ে যায় মায়োর্কা। গোলটা করেন ভেদাত মুরিকি।

তবে রিয়াল জবাব দিতে সময় নেয়নি। ৩৫ মিনিটে ডিন হাউসেনের বাড়ানো বলে হেড করে সমতা ফেরান আর্দা গুলের। পরের মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র একক প্রচেষ্টায় করেন দারুণ এক গোল, সেটাই জয় এনে দেয় রিয়ালকে।

যদিও ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটা এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে তিনি বল জালে জড়ান। তবে তার আগে ঘটে যাওয়া ‘ফাউলের’ জন্য বাতিল হয় তার গোল। প্রতিপক্ষ বিপদসীমায় ছিলেন তিনি, বিপক্ষ ডিফেন্ডারের ক্লিয়ার করা বলটা ঠিকঠাক বিপদমুক্ত হয়নি, বল লাগে গুলেরের হাতে, চলে যাচ্ছিল গোলমুখে। গোলরক্ষক লিও রোমান সেটা সেভ দিতে চেয়েছিলেন। তবে সেটা শেষমেশ গিয়ে পড়ে ওই গুলেরের পায়েই, তিনি সহজে বলটা জড়ান জালে। তবে ভিএআর তার ‘হ্যান্ডবল’টা ধর্তব্যে এনে গোলটা দেয়নি শেষমেশ।

গোল বাতিলের হ্যাটট্রিক হলেও রিয়ালের জয়টা ‘বাতিল’ হয়নি শেষমেশ। ৩ ম্যাচের সবকয়টায় জয় তুলে নিতে পেরেছে দলটা। ফলে তারা বার্সেলোনা, ভিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাওকে টপকে চলে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ২ থেকে ৪ এ থাকা এই তিন দলের পয়েন্ট ৬, প্রত্যেকেই অবশ্য ম্যাচ খেলেছে একটি কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com