April 14, 2026, 10:23 pm
Title :
মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির পরমাণু ইস্যুতে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, প্রত্যাখ্যান ইরানের ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রুপ সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইরানের ‘আপনাদের কীভাবে বিশ্বাস করব?’, যুক্তরাষ্ট্রকে প্রশ্ন ইরানের কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, বল এখন তাদের কোর্টে: ভ্যান্স ট্রাম্পের চাপের কাছে বিশ্ব আর আগের মতো নত হচ্ছে না: সিএনএন’র বিশ্লেষণ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2026
  • 4 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসি ভেরিফাই। জাহাজ চলাচলের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে এ তথ্য উঠে এসেছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, প্রণালি পার হওয়া জাহাজগুলোর মধ্যে দুটি এর আগে ইরানের বন্দরে গিয়েছিল। এর একটি হলো ‘ক্রিস্টিয়ানা’, যা আগে ইরানের একটি বন্দরে অবস্থান করেছিল।

অন্যদিকে ‘রিচ স্টারি’ নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্বমুখী যাত্রা শুরু করে রাতের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে।

এ ছাড়া মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত আরেকটি জাহাজ ‘মুরলিকিশান’ চীনের লানসান থেকে রওনা হয়ে রাতেই প্রণালি পার হয়। মেরিন ট্রাফিকের সর্বশেষ তথ্যে দেখা গেছে জাহাজটির অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে।

আরেকটি ট্যাংকার ‘এলপিস’ ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পূর্বদিকে যাত্রা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

তবে জাহাজগুলোর চূড়ান্ত গন্তব্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবস্থান গোপন রাখতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছিল সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com