April 15, 2026, 4:30 am
Title :
ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প যুক্তরাষ্ট্র–ইরান ‘দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে: আইএমএফ দীর্ঘসূত্রতা কমাতে ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু, ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বৈশাখী মেলায় লাখো মানুষের ঢল

ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 14 Time View

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাহসের ব্যাপারে ভুল ধারণা ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।’

মঙ্গলবার ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেল্লা ছেরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেছেন, ‘আমি তাকে নিয়ে বিষ্মিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে। কিন্তু আমি ভুল ছিলাম।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। প্রথম থেকেই এ যুদ্ধের বিরোধীতা করেছেন মেলোনি। আর এ কারণেই প্রকাশ্যে তার সমালোচনা করলেন ট্রাম্প।

গত পরশুদিন পোপ চতুর্দশ লিওকে নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পোপ লিও দুর্বল ব্যক্তি, তার আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কোনো ধারণা নেই।

পোপকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দেখান মেলোনি। তিনি বলেন, পোপ লিও ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য।

ট্রাম্পকে মেলোনির এ মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে ইতালির এ সংবাদমাধ্যমটিকে তিনি বলেছেন, মেলোনি নিজে অগ্রহণযোগ্য। কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক আর না থাকুক সেটি নিয়ে তিনি ভাবেন না।

ট্রাম্প বলেন, যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকে আর তারা সুযোগ পায় তাহলে দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com