August 17, 2026, 4:28 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন ড্র পেল পিএসজি, খেলতে হবে বার্সা-বায়ার্নের বিপক্ষে

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025
  • 182 Time View

এই মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে একাধিক বড় লড়াই ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবারের ড্রতে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে। গত মৌসুমের শিরোপাজয়ী প্যারিস সেন্ট জার্মেইঁও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। তাদের সামনে থাকছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।

জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানসিটির মুখোমুখি হবে। আর অ্যানফিল্ডে খেলবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে।

আর্নে স্লটের লিভারপুল গত মৌসুমে লিগ পর্বে প্রথম হলেও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে গিয়েছিল। তারা এবার খেলবে আতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেন ও আজারবাইজানের কারাবাখের বিপক্ষে। এছাড়া তাদের যেতে হবে ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই ও তুরস্কের গালাতাসারাইয়ের মাঠে।

২০২৩ সালের চ্যাম্পিয়ন সিটি এবার ঘরের মাঠে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড, বেয়ার লেভারকুজেন, ইতালির চ্যাম্পিয়ন নাপোলি ও গালাতাসারাইকে। খেলতে হবে ভিয়ারিয়াল, মোনাকো, নরওয়ের নবাগত বোডো/গ্লিমট ও রিয়াল মাদ্রিদের মাঠে গিয়েও।

গেল বারের চ্যাম্পিয়ন লুইস এনরিকের পিএসজি এবারও কঠিন প্রতিপক্ষ পাচ্ছে। ঘরের মাঠে খেলবে বায়ার্নের বিপক্ষে। বার্সেলোনার মাঠে খেলতে যাবে। এছাড়া তাদের সামনে থাকছে টটেনহ্যাম, নিউক্যাসল, আতালান্তা, লেভারকুজেন, স্পোর্টিং লিসবন ও অ্যাথলেটিক বিলবাও।

চ্যাম্পিয়নস লিগে প্রত্যেক দল আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। মোট ৩৬টি দল এক লিগেই থাকবে, আগের মতো গ্রুপ ভাগ করা হবে না। শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দল খেলবে নকআউট প্লে-অফে। শেষ ১২ দলের আসর শেষ হয়ে যাবে সেখানেই।

প্রথম রাউন্ডের খেলা হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। শেষ রাউন্ড ২৮ জানুয়ারি। ফাইনাল হবে আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com