August 17, 2026, 5:13 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি পুতিনের

Reporter Name
  • Update Time : Sunday, October 5, 2025
  • 160 Time View

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৫ অক্টোবর (রবিবার) এক ভিডিওবার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি।

পুতিন বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে- ইউক্রেনে নতুন অস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা হচ্ছে। যার মধ্যে রয়েছে ‘টমাহক’র মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আমাদের সম্পর্ক নষ্ট করবে। এই সম্পর্কের মধ্যে যে ইতিবাচক সম্ভাবনা ছিল সেটিও শেষ হয়ে যাবে।

এর আগে, গতকাল এক ফোরামে অংশ নিয়ে তিনি সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে ‘সম্পূর্ণ নতুন স্তরের উত্তেজনা’ দেখা দেবে। এটি যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতির কোন পরিবর্তন করবে না। এ সময়, এই যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনী ধীর কিন্তু অবিচলিত গতিতে অগ্রগতি লাভ করছে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com