August 17, 2026, 8:50 am
Title :
সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: হরমুজ প্রণালীর ধারে কাছেও আসবেন না

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 52 Time View

ইরানের খাতামুল আম্বিয়া (স.) কেন্দ্রীয় ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক বার্তায় হরমুজ প্রণালীর ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে এই প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হতে হবে।
সোমবার পার্সটুডের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।

কমান্ডার জোর দিয়ে আরও বলেন, অপরাধী নেতৃত্ব এবং আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী নিশ্চয়ই বুঝতে পেরেছে যে, প্রতিরোধী ও সাহসী ইরানি জাতি সদাপ্রস্তুত এবং শক্তিশালী সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই বাস্তবে প্রমাণ করেছে যে, হুমকি ও আগ্রাসনের জবাবে তারা কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী প্রতিক্রিয়া দেখাতে সক্ষম।

তিনি বলেন, আমরা সর্বশক্তি দিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখব এবং দৃঢ়ভাবে তা পরিচালনা করব। সব বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারকে জানানো হচ্ছে, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া কোনো ধরনের চলাচলের চেষ্টা থেকে বিরত থাকুন, যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়।

মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর ধারে কাছে আসার বা প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর আক্রমণ চালানো হবে।

তিনি আরও বলেন, দুষ্টু আমেরিকার সমর্থকরা সতর্ক থাকুন যাতে অপূরণীয় অনুতাপের মুখে পড়তে না হয়। কারণ বর্তমান পরিস্থিতি বিঘ্নিত করার জন্য মার্কিন আগ্রাসী পদক্ষেপ কেবল পরিস্থিতিকে আরও জটিল করবে এবং এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে।

সুত্র: পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com