July 1, 2026, 11:37 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

ভোলায় কৃষি বাণিজ্যে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2026
  • 17 Time View

বাংলাদেশের কুইন আইল্যান্ড খ্যাত দ্বীপ জেলা ভোলায় কৃষি উন্নয়নসহ বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। বৃহস্পতিবার (১৪ মে) আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানি ভোলার সার্কিট হাউজ মিলনায়তনে জেলার ব্যবসায়ী ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিযোগ সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতার বিষয় তুলে ধরেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার দেশের ভূমিকা ও সমর্থনের দিক স্মরণ করে দেশটি বাংলাদেশের পাশে সব সময় থাকার কথা জানান। দ্বীপ জেলা ভোলার সম্ভাবনার বিষয়টি তুলে ধরে এ জেলায় ব্যাপক কাজ করার সুযোগ  রয়েছে বলে জানান।  ভোলার ব্যবসায়ী ও নাগরিকদের পক্ষে চেম্বার অফ কমার্সের সভাপতি  জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর জেলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুদের বিষয় তুলে ধরে এখানে শিল্পায়নের সম্ভাবনার দিক তুলে ধরার পাশপাশি জেলায় কৃষি ও ইলিশ উৎপাদনের সফলতার কথা জানান। একই সঙ্গে জেলার মানব সম্পদ কাজে লাগানোর প্রস্তাবও করেন তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্য সচিব আমিনুল ইসলাম খান ও ব্যবসায়ী তরিকুল ইসলাম কায়েদসহ বক্তারা  প্রাকৃতিকভাবে এই দ্বীপ জেলার সম্পদের দিকগুলো তুলে ধরে বিনিয়োগ সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। এখানে বেসরকারি উদ্যোগে ইপিজেড করার সুযোগ রয়েছে বলেও জানান বক্তারা।

জেলায় বর্তমানে ৯টি কূপে ২ টিলিয়নের বেশি গ্যাসের মুজদ পাওয়া গেছে। আরো ১৯টি কূপ খনন পরিকল্পনা অনুমোদন হয়েছে। তাতে ৫ ট্রিলিয়ানের বেশি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া জেলায় প্রতি বছর প্রায় ২ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়। ৬ লাখ মেট্রিক টনের বেশি উদবৃত্ত খাদ্য শষ্য উৎপাদন হয়। নতুন নতুন কৃষি সবজি উৎপাদনে বৈপ্লবিক সাড়া পড়েছে।

এ জেলার কাচা দই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। নৌ পথের পাশাপাশি সড়ক পথের সংযোগের জন্য ইতিমধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মানের প্রতিশ্রুতি রয়েছে বর্তমান সরকারের। ওই ব্রিজ নির্মাণের সমীক্ষা শেষ করে চুড়ান্ত প্রস্তাব পেশ করা হয়েছে। অর্থায়নে আগ্রহী দাতাগোষ্ঠী পেলে দ্রুত কাজ শুরু হবে বলেও জানান ব্যবসায়ীরা।

বৈঠকে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. আরিফুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপানসহ ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

পরে রাষ্ট্রদূত জেলা প্রশাসক ডা. শামীর রহমানের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। তার দেশ থেকে প্রয়োজনে গ্যাস ও তৈল বাংলাদেশে সহজে আনার সুযোগ রয়েছে বলেও জানান। ওই দেশ নদী ও সাগর  বেষ্ঠিত ভোলায়  কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যায়, তার সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখছেন বলেও জানান।

এ জেলায় মেঘনা নদী ও সাগরের মোহনায় ছোট ছোট ১৯টি দ্বীপ চর রয়েছে। প্রতিটি চরকে নদী ভাঙনে থেকে রক্ষায় টেকসই উন্নয়ন করার মধ্য দিয়ে ওই সব চর থেকে বিপুল পরিমাণ কৃষি সম্পদ উৎপাদন সম্ভব। এই সব বিষয়ও নজরে আনেতে আগ্রহী দেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com