July 2, 2026, 3:58 am

‘যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে দেশের নাম ভুলিয়ে দেব’: বাহরাইনকে ইরানের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 34 Time View

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হলে এবং সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলে বাহরাইনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান আইনপ্রণেতা মানুচেহের মোত্তাকি এমন মন্তব্য করেছেন। এমনকি বাহরাইনের মানুষকে দেশের নাম ভুলিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।

বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে মোত্তাকি বলেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন যদি আবারও মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তাহলে ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা দেশটির জন্য ভয়াবহ হয়ে উঠবে।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপের পর বাহরাইন পরিস্থিতিকে আরো উসকে দিয়েছে। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনার পরো বাহরাইন ইরানের প্রতি সহানুভূতি না দেখিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে উত্থাপিত একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে।

মোত্তাকির ভাষ্য অনুযায়ী, গত মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকেও বাহরাইন ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা করেছিল। তবে কূটনৈতিক প্রচেষ্টা ও কয়েকটি দেশের সহায়তায় সেই উদ্যোগ ব্যর্থ হয় বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি অবস্থিত। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান বাহরাইনের বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাত হানে। সে সময় কয়েকটি হোটেলেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানের দাবি ছিল, মার্কিন সেনারা সামরিক ঘাঁটি ছেড়ে সেসব হোটেলে অবস্থান নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com