July 1, 2026, 8:46 pm
Title :
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

সুইজারল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান‎ আটক

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 50 Time View

চিকিৎসার জন্য সুইজারল্যান্ড যাত্রা, বিমানবন্দরেই আটক হলেন ‎কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লিটন মিয়া। চেক প্রতারণা মামলায় সোমবার(১৮ মে) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ‎কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

‎জানা গেছে, চেক ডিজঅনার (এনআই অ্যাক্ট) সংক্রান্ত দুটি মামলায় চেয়ারম্যান লিটন মিয়াকে পৃথকভাবে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই মামলায় মোট ১১ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়। আদালতের দেওয়া সেই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

‎পরিবার সূত্রে জানা যায়, শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

‎লিটন মিয়ার বড় ভাই এরশাদুল হক বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরই পুলিশ তাকে আটক করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, চেক ডিজঅনার (এনআই অ্যাক্ট) সংক্রান্ত দুটি মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com