July 1, 2026, 11:37 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

এনসিপি থেকে পদত্যাগ করে গণসংহতি আন্দোলনে যোগ দিলেন ১৭ জন

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 38 Time View

গণসংহতি আন্দোলনের রাঙামাটি জেলার ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। সোমবার (১৮ মে) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে উজ্জ্বল চাকমা আহ্বায়ক এবং দিবাকর চাকমা সদস্য সচিব মনোনীত হয়েছেন। ২৫ সদস্যের এ কমিটির মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৭ জনই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন বলে জানা গেছে। এর আগে তারা এনসিপির রাঙামাটি জেলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করতেন।

গণসংহতি আন্দোলনের রাঙামাটি জেলার আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক বিএস কলিন্স চাকমা, পবন বিকাশ চাকমা এবং যুগ্ম সদস্য সচিব দুনয়ন চাকমা। সদস্য হিসেবে রয়েছেন অনিল কুমার চাকমা, পুলক চাকমা, সাগরিকা চাকমা, বীর সিংহ চাকমা, মীর শাহ আলম চৌধুরী, সুনীল বিকাশ চাকমা, দর্পণ ত্রিপুরা, সৌজ চাকমা, চন্দ্র লাল চাকমা, সোলায়মান মিয়া আকাশ, সুমন বড়ুয়া, উচাপ্রু মারমা, পূর্ণ বিকাশ চাকমা, চিরঞ্জীব চাকমা, সুনিতা চাকমা, মনমিতা চাকমা, সুরেন্দ্রলাল চাকমা, সজীব ভট্টাচার্য, বিপ্লব চাকমা এবং অচিন্ত্য চাকমা।

দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি আগামী ছয় মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে বলে জানান জেলার আহ্বায়ক উজ্জ্বল চাকমা।

তিনি বলেন, আমরা অনেক আশা-ভরসা নিয়ে গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছি। জনগণের অধিকার নিয়ে কাজ করতে চাই। গণসংহতি আন্দোলনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা আশাবাদী, ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে পারব।

তিনি আরও জানান, গত ৫ মে রাঙামাটি জেলায় কর্মিসভা অনুষ্ঠিত হয়। এরপরই আহ্বায়ক কমিটি প্রকাশ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com