July 1, 2026, 9:57 pm
Title :
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নরসিংদীতে ‘ইত‍্যাদি’র অনুষ্ঠান থেকে শতাধিক মোবাইল চুরি

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 35 Time View

নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় চরম বিশৃঙ্খলা ও ঠেলাঠেলির সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র এসব চুরি সংঘটিত করে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পাসধারী নারী ও শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়। এসময় সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেয়।

অভিযোগ রয়েছে- পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পুলিশ সদস্য কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার ব্যবস্থা ছিল। তবে পাস ছাড়া আরো কয়েক হাজার বহিরাগত ব্যক্তি পুলিশের বাধা উপেক্ষা করে এবং প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এতে পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ অন্তত সাতজন কর্মরত সাংবাদিকের দামি স্মার্টফোন চুরি হয়ে যায়। এ ছাড়া জেলা প্রশাসনের এক কর্মচারীসহ বহু দর্শক মোবাইল হারানোর অভিযোগ করেন। পরে চরম অব্যবস্থাপনার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে শত শত পাসধারী অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় প্রশাসনের অব্যবস্থাপনায় ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। ভেতরে ঢোকার পর দেখি আমার মোবাইলটি নেই।

সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশকে জানাই। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মাত্র এক ঘণ্টার মধ্যে আরো ছয়জন সাংবাদিক এবং জেলা প্রশাসনের এক কর্মচারীসহ অন্তত ৪৫ জন দর্শক মোবাইল চুরির অভিযোগ করেন। কিন্তু পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল-ফারুক বলেন, ইত্যাদি’ অনুষ্ঠান উপভোগ করতে নরসিংদী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছেন। ভিড়ের মধ্যে কিছু চোরও ঢুকে পড়তে পারে। বেশ কয়েকজন দর্শকের মোবাইল ফোন খোয়া যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে তথ্য প্রযুক্তির সহায়তায় ফোন উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com