July 1, 2026, 11:17 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : Tuesday, May 26, 2026
  • 27 Time View

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হীল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১১।

রবিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
র‍্যাব জানায়, আটক আব্দুল্লাহ হীল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার আবদুল কাশেমের ছেলে। সে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

র‍্যাব আরো জানায়, আসামি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতেন।

পরে অভিনব কৌশলে সেসব মাদক নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।
নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য এই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com