July 1, 2026, 5:30 pm
Title :
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ভারতের হোটেলে অগ্নিকাণ্ডে আহত ৫ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2026
  • 23 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এ ঘটনায়, যাদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও আছেন। এছাড়া, অন্তত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তাদেরকে। এদের মধ্যে ৫ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরে অবস্থিত মিকাসা ইন হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। হোটেলের পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা লেমন গ্রিন রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি হাইকমিশন।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন এবং আরও দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং উদ্ধার ও আপৎকালীন উদ্ধার কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com