October 3, 2026, 2:08 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

এখনও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2026
  • 96 Time View
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন এবং ধীরে ধীরে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় হয়ে উঠছেন।
মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির এক শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
মার্কো রুবিও বলেন, বিভিন্ন সূত্র ও ইঙ্গিত বিশ্লেষণ করে মনে হচ্ছে, মোজতবা খামেনি কোনো না কোনো পর্যায়ে ক্রমেই রাষ্ট্র পরিচালনায় বেশি সম্পৃক্ত হচ্ছেন।
উল্লেখ্য, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত তার বাবা আলী খামেনির স্থলাভিষিক্ত হন। ওই হামলার পর থেকেই ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের সূচনা হয়।
তবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।
হামলায় আহত হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা থাকলেও মার্কো রুবিওর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, তিনি জীবিত আছেন এবং নেতৃত্বের দায়িত্বে ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com