October 3, 2026, 2:09 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান মোজতবা খামেনির

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 73 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের স্থিতিশীলতা নষ্টে শত্রুর সব ধরনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে ইরানিদের প্রতি জাতীয় ঐক্য রক্ষা এবং বিভাজন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার (৪ জুন) এক বার্তায় তিনি এ কথা বলেন।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে আনাদোলুর খবরে বলা হয়, সাবেক সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া বার্তায় খামেনি জনগণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সংহতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

খামেনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে শত্রুরা সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় ধরনের হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে।’ তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘শত্রু সামরিকভাবে পরাজিত হয়েছে এবং এখন তারা অশুভ লক্ষ্য অর্জনের জন্য ইরানি জাতির মধ্যে বিভেদ ও মতপার্থক্য সৃষ্টি করে পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করছে।’

খামেনি জোর দিয়ে বলেন, ‘শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে ইরানি জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐক্য রক্ষা করা অপরিহার্য।’ এদিকে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে চলতি সপ্তাহে। সর্বশেষ ইরান এই অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, এতে নিহত হন একজন।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালালে ৩ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়। এরপর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বিশ্বব্যাপী নৌচলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল কার্যকর হয় যুদ্ধবিরতি এবং তারপর থেকে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি একটি যুদ্ধ-সমাপ্তি চুক্তিতে স্বাক্ষর করার খুব কাছাকাছি আছেন, যা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেবে এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নির্মূল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com