October 2, 2026, 11:09 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না: ইরানি প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 76 Time View

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান মধ্যস্থতা বৈঠক নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে অতীতে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও এ বিষয়ে কোনো আপস বা আলোচনা করা হবে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করে বলেন, “আমরা আমেরিকাকে বিশ্বাস করি না। কারণ এর আগের আলোচনা চলাকালীন সময়েই তারা আমাদের ওপর দুই দুইবার হামলা চালিয়েছে। তবে এই অনাস্থার পরও আমরা সংলাপ এবং শান্তির পক্ষে, আমরা এখনো আলোচনার জন্য প্রস্তুত আছি।”

আসন্ন আলোচনাগুলোতে ইরান নিজের শক্তিমত্তা ও কৌশলগত অবস্থান বজায় রাখবে উল্লেখ করে তিনি ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে তাঁর দেশের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

ইসলামাবাদে অনুষ্ঠিত এই জটিল আলোচনা সফল করতে এবং একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশটির সেনাপ্রধানের অক্লান্ত প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, “আলোচনা সহজতর করতে এবং একটি সমঝোতায় পৌঁছাতে পাকিস্তান যে ভূমিকা রেখেছে, আমরা তার মূল্যায়ন করি।”

পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রসঙ্গে পেজেশকিয়ান মন্তব্য করেন, এই অঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্পূর্ণভাবে শান্তি, নিরাপত্তা এবং আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com