July 1, 2026, 2:26 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 27 Time View

নিউজ ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানি জনগণের জন্য একটি বড় বিজয়। তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং জব্দকৃত ছয়শ’ কোটি ডলারের তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজেশকিয়ান বলেন, এই ছয়শ’ কোটি ডলার কাতারে রক্ষিত মোট ১২ বিলিয়ন ডলার ইরানি তহবিলের একটি অংশ। বাকি অংশ ফেরতের জন্য পরবর্তী কার্যক্রম চলছে।

পেজেশকিয়ান যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তার প্রশংসা করে বলেন, নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি স্কুলছাত্রদের হত্যাকাণ্ড সত্ত্বেও জাতি, সশস্ত্র বাহিনী এবং সরকার দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তিনি বলেন, ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরানের জনগণ।

প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরাইলকে চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com