August 17, 2026, 12:00 pm
Title :
মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই। সকালে ভিডিও ভাইরাল, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা ইরানে ‘নতুন যুদ্ধ’ চালাবেন ট্রাম্প ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের থমকে আছে উদ্যোগ, প্রাণ ফেরেনি অর্থনীতিতে প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 49 Time View

নিউজ ডেস্ক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণ ও শান্তিতে থাকার জন্য মাদক নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের দলের কোনো নেতাকর্মী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের ব্যাপারে ডাবল অ্যাকশন হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের পক্ষে যারা তদবির করবে, তাদেরসহ গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা মাদক। এই মাদকের কারণে দেশের যুবসমাজ ও তরুণ সমাজ আজ ধ্বংসের প্রান্তে। মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করবো। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com