August 17, 2026, 2:04 pm
Title :
মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট

এনসিপি সমাবেশে বোমা হামলার ঘটনায় ২ জন রিমান্ডে

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 25 Time View

নিউজ ডেস্ক:
সাভারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দুই আসামি নুূরুল ইসলাম ও সজিবকে দুই দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার চিফ জিডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। এর আগে তাদের দুজনকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মো. শাহরিয়ার ইমতিয়াজ।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটনসহ মূল পরিকল্পনাকারী শনাক্ত ও গ্রেপ্তার করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সাথে মামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার এবং আসামিদের হেফাজত হতে আরও বিস্ফোরক উদ্ধার ও তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য রিমান্ডে নেয়া প্রয়োজন। পরে শুনানি রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

এর আগে গতকাল সোমবার রাতে এনসিপির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন। পরে আজ মঙ্গলবার সকালে সাভার থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আসামি হিসেবে নুরুল ইসলাম ও সজিবকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এতে দলের ৬ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জুলাই শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী ও দুজন সাংবাদিকসহ ছয়জনকে গুরুতর আহত অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মান্নান গাজী, শাহীন খন্দকার, জসীম উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি নিউজের ক্যামেরা পারসন মো. মজনু এবং এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সাঈদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com