March 2, 2026, 5:06 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

সেরা ছবি, সেরা পরিচালক আর সেরা অভিনেত্রীর অস্কার আনোরার ঘরে

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025
  • 145 Time View

ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ‘আনোরা’ সিনেমার গল্প। তার জীবনের প্রেম, বিয়ে আর বিয়ের পরে দূর্বিষহ হয়ে ওঠা জীবনের গল্পের সিনেমাই এবার জয় করলো ৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট।

আলোচক আর বিশ্লেষকরা মিলে চারটি সিনেমাকে রেখেছিলেন শীর্ষের কাতারে। মনোনয়নও পেয়েছিল সেগুলো।

তবে, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’কে পেছনে ফেলে সেরা হয়েছে ‘আনোরা’। সেই সঙ্গে পরিচালক শন বেকার পেয়েছেন সেরা নির্মাতার খেতাব আর ২৫ বছর বয়সী মিকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।

এর আগে গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল সিনেমাটি। তখনই থেকেই আলোচনায় ছিলো আনোরা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী দোসরা মার্চ রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। তবে বাংলাদেশে আয়োজনটি উপভোগ করা যায় তেসরা মার্চ সকাল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com