August 17, 2026, 5:08 pm
Title :
ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব

২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 38 Time View

এক সপ্তাহ ধরে চলা বৃষ্টি থামছেই না। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার দুপুরে আবার পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। এ বৃষ্টি হতে পারে দেশের ছয় বিভাগে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তা দেওয়া হয় আজ দুপুর ১২টার দিকে। সেখানে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

যদি কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলে। আর এর বেশি হলে তা অতি ভারী বৃষ্টি।

ইতিমধ্যে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ডুবে গেছে।রাজধানীতে গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর চট্টগ্রামে এ সময় ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এত বৃষ্টি হচ্ছে। তবে শুরুটা হয়েছিল নিম্নচাপ দিয়ে।

বৃষ্টির কারণে ইতিমধ্যে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালে দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের তিনটি নদ–নদীর পাঁচটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেগুলো হলো বান্দরবানের সাঙ্গু, সিলেটের কুশিয়ারা ও নেত্রকোনার সোমেশ্বরী। গতকাল পাঁচটি নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com