August 17, 2026, 4:08 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 2 Time View

জনপ্রশাসনকে দলীয়করণের বৃত্ত থেকে মুক্ত করতে খুব দ্রুতই একটি সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রশাসনকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক কার্যক্রমও শুরু করা হয়েছে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, বিগত সরকারের সময় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দলীয় প্রভাব ও বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটেছে। কমিশন গঠনের পূর্বে এসব ‘ভূত’ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট করেন, হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং রাষ্ট্র ও জাতির জন্য কল্যাণকর হয় এমন পদক্ষেপই গ্রহণ করা হবে, যার ফলে সংস্কার প্রক্রিয়াটি আরও কার্যকর ও টেকসই হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com