August 17, 2026, 4:07 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

সমালোচনার মুখে এআই দিয়ে ছবি তৈরির নতুন সুবিধা প্রত্যাহার করল মেটা

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 31 Time View

গোপনীয়তা নিয়ে তীব্র সমালোচনার মুখে এআই দিয়ে ছবি তৈরির নতুন একটি সুবিধা প্রত্যাহার করে নিয়েছে মেটা। গত সপ্তাহে চালু হওয়া এ সুবিধা কাজে লাগিয়ে ইনস্টাগ্রামের যেকোনো পাবলিক অ্যাকাউন্টে থাকা ছবি ও অন্যান্য আধেয় (কনটেন্ট) ব্যবহার করে নতুন ছবি তৈরি বা সম্পাদনা করা যেত। তবে ব্যবহারকারীদের বিরূপ প্রতিক্রিয়া এবং গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সুবিধাটি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবসের তৈরি মিউজ ইমেজ নামের এআই মডেলে থাকা সুবিধাটির মাধ্যমে অন্যের ছবি কাজে লাগিয়ে কৃত্রিমভাবে নতুন ছবি তৈরিসহ মূল ছবি সম্পাদনা করতে পারতেন মেটা এআই চ্যাটবট ব্যবহারকারীরা। আর তাই সুবিধাটি চালুর পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়। আর তাই হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠন স্যাগ-আফট্রাসহ বিভিন্ন গোপনীয়তাসংশ্লিষ্ট সংগঠনগুলোও সুবিধাটি চালুর পর বিরোধিতা করে আসছিল।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের মতামত বিবেচনা করে সুবিধাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া থেকে আমরা বুঝতে পেরেছি, সুবিধাটি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি আর চালু রাখা হচ্ছে না।

মেটার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্যাগ-আফট্রার একজন মুখপাত্র জানিয়েছেন, অনুমতি ছাড়া কারও ডিজিটাল প্রতিরূপ তৈরির ঝুঁকি এখন সবারই জানা। এমন কোনো সুবিধা চালু রাখা উচিত নয়। এটি বন্ধ করার সিদ্ধান্ত দায়িত্বশীল পদক্ষেপ।

সমালোচনার মুখে সুবিধাটি প্রত্যাহার করা হলেও নিজেদের এআইনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সুবিধাটি শুধু ইনস্টাগ্রামের জন্য তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জারে আরও এআই সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি এআই দিয়ে ভিডিও তৈরির একটি সুবিধাও তৈরি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com