August 17, 2026, 4:05 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

বিএনপি ক্ষমতায় থাকলে চাকরির জন্য কোনো টাকা খরচ করতে হবে না: এমপি চাঁদ

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 32 Time View

বিএনপি সরকার ক্ষমতায় থাকলে চাকরির জন্য কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না, মেধার ভিত্তিতেই চাকরি হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাইদ চাঁদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী শেখ হাসিনার পায়ে সালাম করে মাত্র তিনটা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে। বিএনপি আন্দোলন-সংগ্রামকে ভয় পায় না। এটি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল। বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় তিনি কলেজে ছাত্রাবাস নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, নৈতিকতা ও জ্ঞানের আলো ছড়িয়ে তারা কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে কলেজে একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com