August 17, 2026, 10:12 am
Title :
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার উসকানি ইসরায়েলি মন্ত্রীর ইতিবাচক রাজনীতি অব্যাহত থাকুক বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ

প্রি-পেইড মিটার স্থাপনে এলে গণপ্রতিরোধ

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 51 Time View

নারায়ণগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে সমাবেশ করেছেন গ্রাহকরা। সেখানে বক্তারা বলেন, কোনো গার্মেন্ট শ্রমিক কাজে যোগ দিয়েই বেতন পান না, কোনো রিকশাচালক গন্তব্যে পৌঁছে না দিয়েই ভাড়া দাবি করেন না, তেমনি কোনো সেবা ব্যবহারের আগে তাঁর বিল পরিশোধ করা সম্পূর্ণ অযৌক্তিক। নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে, আগে স্থাপন করা প্রি-পেইড মিটার খুলে পোস্ট-পেইড মিটার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা মিটার লাগাতে এলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। আগে স্থাপিত প্রি-পেইড মিটারের গ্রাহকরা বলেছেন, ‘প্রি-পেইড মিটার হয়রানির নামান্তর।’

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ‘নাগরিক অধিকার ফোরাম’ এই সমাবেশের আয়োজন করে। নগরীর কিল্লারপুল এলাকায় অবস্থিত ডিপিডিসি অফিসের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ‘নাগরিক অধিকার ফোরাম’ এর আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। বক্তব্য রাখেন অধ্যাপক জাহাঙ্গীর আলম, শাহ আলম, রুহুল আমিন, রমজানুল রশিদ, এস এম সাজিম আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা এলাকার মানুষের আপত্তির পরও প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। সেখানে মানুষ এখন এই মিটার নিয়ে হয়রানির শিকার হচ্ছেন। তারা আরও বলেন, নারায়ণগঞ্জের বাসিন্দাদের ৮০-৯০ ভাগই শ্রমিক। তারা এক মাস কাজ করে পরের মাসের আরও বেশ কিছুদিন যাওয়ার পরে বেতন পান। বেতন পেয়ে দোকানের বাকি শোধ করেন। কিন্তু প্রি-পেইড মিটার লাগানো হলে তাঁকে টাকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিল শোধ করতে হবে। তিনি টাকা পাবেন কোথায়?

সমাবেশ থেকে সংগঠনের একটি প্রতিনিধিদল ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে দেখা করে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা ডিপিডিসির কর্মকর্তাদের সঙ্গে বসেছিলাম। তাদের বলেছি, আপনারা প্রি-পেইড মিটার লাগানো বন্ধ করেন। বন্ধ করে আমাদের সঙ্গে বসে এর সুবিধা-অসুবিধা আমাদের জানান। যদি আমরা মনে করি এটি সুবিধাজনক, তাহলে আমরা লাগাব, নইলে লাগাব না। আর এই বসার আগ পর্যন্ত যদি আপনারা জোর করে মিটার লাগাতে চান, তাহলে গণপ্রতিরোধ করা হবে। প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানতে চাইলে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, তাদের দাবির বিষয়টি আমরা উচ্চপর্যায়ে জানাব। সেখান থেকে দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com