প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী
Reporter Name
Update Time :
Monday, August 17, 2026
0 Time View
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী
গাজায় চলমান সামরিক অভিযানের তীব্রতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সাম্প্রতিক এক পডকাস্টে তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনীর উচিত প্রতি রাতে অন্তত ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা। তিনি কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা সীমাবদ্ধ না রেখে ফিলিস্তিনিদের ওপর আরও ব্যাপক মাত্রায় দমনপীড়ন চালানোর পক্ষে মত প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য হয়েও তিনি সরকারের চলমান যুদ্ধ কৌশলের সমালোচনা করেছেন। এছাড়া ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়ার বাসনাকেও সমর্থন জানিয়েছেন তিনি। বেন-গভির গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে গণ্য করার পাশাপাশি সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র...
গাজায় চলমান সামরিক অভিযানের তীব্রতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সাম্প্রতিক এক পডকাস্টে তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনীর উচিত প্রতি রাতে অন্তত ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা। তিনি কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা সীমাবদ্ধ না রেখে ফিলিস্তিনিদের ওপর আরও ব্যাপক মাত্রায় দমনপীড়ন চালানোর পক্ষে মত প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য হয়েও তিনি সরকারের চলমান যুদ্ধ কৌশলের সমালোচনা করেছেন। এছাড়া ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়ার বাসনাকেও সমর্থন জানিয়েছেন তিনি। বেন-গভির গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে গণ্য করার পাশাপাশি সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।