October 2, 2026, 5:25 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ইউক্রেনে বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 63 Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। ফেদোরভকে সরানোর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। প্রথমদিকে তার অপসারণের সঙ্গে সিরস্কির দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও পরে সেটি সত্য বলে নিশ্চিত হয়।

৩৫ বছর বয়সি মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতিবিরোধী উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। অন্যদিকে, ৬০ বছর বয়সি সিরস্কিকে ইউক্রেনের অনেকেই সোভিয়েত ধাঁচের সামরিক কমান্ডার হিসেবে দেখতেন, যিনি সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কার আনতে অনাগ্রহী ছিলেন।

সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন ৪৩ বছর বয়সি জনপ্রিয় ও যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি।

দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রাপাতি বলেন, ‘আমি দায়িত্বশীলতার সঙ্গে, পূর্ণ মনোযোগ দিয়ে এবং আজ যারা আমাদের দেশ রক্ষা করছেন তাদের প্রতি সম্মান রেখে কাজ করব।’

তিনি বিদায়ী সেনাপ্রধান সিরস্কিকেও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তার ধারাবাহিক কাজের জন্য আমি কৃতজ্ঞ। আমি এই সেনাবাহিনীতেই বেড়ে উঠেছি।’

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কিও সিরস্কির সামরিক নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুর দিকে রাজধানী কিয়েভ সফলভাবে রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com