October 1, 2026, 7:07 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হবে

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 45 Time View

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আনন্দময়, কারিগরি ও জীবনমুখী শিক্ষার অংশ হিসেবে ২০২৭ সালের জানুয়ারিতে সারা দেশে একযোগে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। তিনি জানান যে আনন্দময় শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রণয়ন কাজ চলছে; বইগুলোতে কারিগরি শিক্ষা ও জীবনমুখী দক্ষতাকে প্রধান্য দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন নতুন বইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হবে এবং কোনো রকম ইতিহাস বিকৃতি বরদাস্ত করা হবে না। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্বও বাড়ানো হবে—প্রতিটি উপজেলা পর্যায়ে নিজস্ব ক্রীড়া দল গঠন করা হবে এবং ৬৪ জেলা ও পাঁচ বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। নতুন সিলেবাসে খেলাধুলা এবং পারিবারিক মূল্যবোধও অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৪) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ খোরশেদ আলম মান্নান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ। সংবাদদাতা শরীফুল ইসলাম/এফএ (উৎস: Jagonews24)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com